ঢাকাTuesday , 22 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে গাঁজাসেবীকে ৩ মাসের কারাদন্ড প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 March 2022, 21:51

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শেখ আব্দুল আলিম (৪৯) নামে এক গাঁজাসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ওই মাদকসেবী উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত আব্দুল শেখ’র ছেলে। সূত্র জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক বিজয় কুমার সহ সঙ্গীয় সদস্যদের সহযোগিতায় মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় আলিমকে হাতেনাতে আটক করা হয়।

পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ও আসামি অপরাধ করেছেন কিনা জিজ্ঞাসা করলে সে নিজেই দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদÐ এবং পাঁচশত টাকা অর্থদÐ অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সাজা পরোয়ানামুলে আসামিকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *