ঢাকাTuesday , 22 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অগ্নিকান্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 March 2022, 21:45

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে অগ্নিকান্ডে কৃষকলীগের অফিসসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে। চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

প্রতাপ নগর ইউনিয়নের সদস্য উজ্জ্বল হোসেন ঘরামি জানান, দুপুরে দোকান বন্ধ করে যে যার মতো বাড়িতে চলে যায়। বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে দারনা করা হচ্ছে। ঘণ্টা ব্যাপী চলা এ অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান, আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকের দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষকলীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। পার্শ্ববর্তী কোন জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি।

শাড়ির দোকানের মালিক আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা বাড়ি থেকে দোকানে চলে আসি। কিন্তু পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি। ঘন্টা খানেকের মধ্যে আমার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এক জায়গায় ৭টি দোকান ও অফিস থাকায় পর পর তা সব পুড়ে গেছে। পরে আগুন নিভে গেছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান,আমি কল্যাণপুর বাজারে গিয়েছিলাম। ভস্মীভূত দোকানের মধ্য থেকে দোকানীরা কিছু কিছু মালামাল সরিয়ে নিয়েছে। তবে অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, কল্যাণপুর বাজারে আগুন লাগানোর ঘটনায় আমাদের কেউ অবহিত করেনি। তবে স্থানীয়রা নিজ প্রচেষ্টায় সন্ধ্যার দিকে সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *