ঢাকাTuesday , 22 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 March 2022, 21:37

নিজস্ব প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের এ স্মারক লিপি প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *