ঢাকাMonday , 21 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 March 2022, 22:00

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা এলাকায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটে। আহত দু’জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম বাবুল আক্তার (৬০)। তিনি পাটকেলঘাটা থানার মহানন্দকাটি গ্রামের মৃত ছমির সরদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মাহেন্দ্রটি পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাস মাহেন্দ্রকে মুখো-মুখি ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহেন্দ্র্রযাত্রী বাবুল আক্তার। আহত অপর দুজন মাহেন্দ্র যাত্রী। তাদের সামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *