Sunday, 6 September 2026

সাতক্ষীরা সীমান্তে সাত রোহিঙ্গা আটক

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 11:31

নিউজ ডেস্ক: সাতক্ষীরা সীমান্ত দি‌য়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপ‌জেলার আবাদেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) এবং বৃদ্ধা উসুন জামান (৭৫)।
আটক রোহিঙ্গা নারী নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে তারা ভার‌তে যাওয়ার জন্য সাতক্ষীরা সীমান্তে আসে। তাদেরকে কোলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসলে স্থানীয় জনতা তা‌দের আটক করে পুলিশে দেয়। তারা দালালের মাধ্যমে ভারতে পাচার হচ্ছিল বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *