ঢাকাSunday , 20 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2022, 22:33

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দপুর ২ টার সময় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফারিহা খাতুন (৬)। সে লক্ষীখোলা গ্রামের শওকাত আলীর মেয়ে।

মৃত শিশুটির খালু মো: ঈমান আলী জানান, প্রতিবেশীর সমবয়সি একটি শিশুর সাথে ফারিহা বাড়ীর পাশে খেলা করছিল। এসময় তারা পাশের একটি ডোবার (পুকুরে) পানিতে নামে। অসাবধানতা বসত তাদের একজন পানিতে পড়ে যায়। তাকে ডুবে যেতে দেখে ফারিহা তাকে টেনে তুলতে যায়। তুলতে যেয়ে ফারিহা নিজেই পানিতে পড়ে ডুবে যায়। বেঁচে যাওয়া বাচ্চাটির ডাক চিৎকারে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে ফারিহাকে ডুবন্ত অবস্থায় উপরে তুলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক শফিকুল ইসলাম ফারিহাকে মৃত ঘোষনা করেন। কলারোয়া থানার অফিসার ইনার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *