ঢাকাSaturday , 19 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অসামাজিক কার্যকলাপ: দুই ব্যক্তি আটক


March 19, 2022 10:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্বামী-স্ত্রী পরিচয়ে অন্যের বাড়িতে রাত্রিযাপনের সময় কপোত কপোতিকে বেরসিক জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের সিরাজ পাগলের বাড়ি থেকে শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার মাগড়ীচক গ্রামের মেয়ে (১৯) ও পাকড়াতলা গ্রামের মিয়ারাজ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান,স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আমিয়ান গ্রামের সিরাজের বাড়িতে রাত্রি যাপনের সময় ওই কপোত কপোতীকে আটক করে জনতা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তাদেরকে আটক করে থানায় আনা হয়। শনিবার ( ১৯ মার্চ) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ওই কপোত কপোতি সাংবাদিকদের কাছে নিজেদের স্বামী-স্ত্রী দাবি করে তবে এর স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।