ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 March 2022, 22:20

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আবৃতি, রচনা, চিত্রাঙ্কন, প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে যথাযথ মর্যাদায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাওলানা মো. আবুল খায়ের, মো. রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, আলাউদ্দিন, মমতাজ, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, ফাতেমা নাসরিন, হেদায়েত উল্লাহ পলাশ, জাহিদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান । এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *