ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন


March 17, 2022 10:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার আহবায়ক মো. দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার সদস্য সচিব মো. রমজান আলী’র সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার আহবায়ক মো. জোহর আলী, জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ খান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার যুগ্ম আহবায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের কাদু, মো. শহিদুল ইসলাম, মো. কবিরুল ইসলাম, মো. ইসহাক সরদার, শেখ আজাদ আলী ও মো. আক্তারুজ্জামান, মো. সাইফুল ইসলাম, পোস্ট অফিস সি বি এ সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মো, আজাদ আলী, মেহেদী হাসান প্রমুখ। এসময় জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের বেসিক ও ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।