ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এমপি রবির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 March 2022, 22:00

মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সূর্যদ্বয়ের সাথে সাথে কোরআন খতম শুরু হয়। কোরআন খতম করেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের হাফেজরা। কোরআন খতম শেষে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *