ঢাকাThursday , 17 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 March 2022, 21:46

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ সকালে পাটকেলঘাটার হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র‌্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও অধ্যাপক ফকির আহমদের পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক সুব্রত কুমার দাশ, মো: আতিয়ার রহমান, আব্দুল গফুর, সরদার রফিকুল ইসলাম, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক, রহিমা খাতুন, লক্ষী রানী দাশ, শামিমা সুলতানা প্রমুখ।

এছাড়া কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সহ সরুলিয়া ইউনিয়ন আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অনুরুপভাবে দিনটি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *