বিশেষ বিজ্ঞপ্তি
আগামী শুক্রবার ও শনিবার ১৮ ও ১৯ মার্চ ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের আয়োজনে বাংলাদেশের খ্যাতিমান কার্টুনিস্ট সাতক্ষীরার কৃতিসন্তান নজরুল ইসলাম স্মরণে কার্টুন অংকন প্রতিযোগিতা, স্মরণসভা ও নজরুল ইসলামে কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ১৮ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কলকাতা চিত্রকর কবি শ্যামল জানা। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক গাজী আজিজুর রহমান, কার্টুনিস্ট নজরুল ইসলামের স্ত্রী চিত্রকর ও স্কাউটার রওশন আরা, চিত্রকর রিয়াসাত আলী ও অধ্যাপক কবি শুভ্র আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি পল্টু বাসার। উপস্থাপনা করবেন ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক। অপরদিকে সাতক্ষীরা সাহিত্য একাডেমির উদ্যোগে সু-সাহিত্যিক সাংবাদিক, সমাজ চিন্তাবিদ মোহাম্মদ ওয়াজেদ আলী ও সাহিত্যিক কবি আজিজন নেছার স্মরণসভা ১৯ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর বাসভবন সাতক্ষীরার বাঁশদহায় অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অধ্যাপক গাজী আজিজুর রহমান, কলকাতার সাহিত্যিক শ্যামল জানা ও বাঁশদহা ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ। সঞ্চালনা করবেন সাতক্ষীরা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি পল্টু বাসার। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Leave a Reply