দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার নওয়াপাড়া গ্রামের ময়নদ্দীন শেখের স্ত্রী রাশিদা খাতুন। অভিযুক্ত ব্যক্তিরা অভিযোগ কারীর স্বামী ও দেবর।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযোগকারী রাশিদা খাতুনকে তার স্বামী নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের রব্বানী শেখের পুত্র ময়নদ্দীন শেখ এবং দেবর সাঈদ শেখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ির উঠানে ফেলে এলোপাতাড়ী চড়, কিল ঘুসি, লাথি মারতে থাকে।
এসময় রাশিদা খাতুনের পুত্র রায়হান শেখ ও পুত্রবধূ নুসরাত জাহান ঠেকাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে। এতে রাশিদা, পুত্র রারায়হান এবং পুত্রবধূ নুসরত আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিদা ও পুত্রবধূ নুসরাত জাহান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেলেও পুত্র রায়হান সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
