ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরিবহনের ধাক্কায় ভ্যানচালক আহত

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 00:41

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পরিবহনের ধাক্কায় মীর মোশারাফ হোসেন বিপুল (৩৬) নামে এক ইঞ্জিন ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মৃত মীর আনোয়ার হোসেনের ছেলে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মীর মোশারাফ হোসেন বিপুল সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, শনিবার বিকেলে কালিগঞ্জ বিল্ডার্স থেকে ইঞ্জিনভ্যানে করে টাইলস্ নিয়ে শ্যামনগর যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর বরিশাল থেকে শ্যামনগরগামী হাওলাদার পরিবহনের একটি বাস তার ইঞ্জিন ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে তার দু’টি হাত ভেঙে যাওয়াসহ মুখম-ল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ভেঙে চুরমার হয়ে যায় প্রায় ৬৩ হাজার টাকার টাইলস্ এবং দুমড়ে মুচড়ে যায় ইঞ্জিন ভ্যানটি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনায় তার হাওলাদার পরিবহন কর্তৃপক্ষকে দুর্ঘটনার বিষয়টি জানানো হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বলে জানান তিনি। মেসার্স কালিগঞ্জ বিল্ডার্সের সত্ত্বাধিকারী সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তার ৬৩ হাজার টাকার টাইলস্ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওলাদার পরিবহন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আংশিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *