ঢাকাSunday , 13 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্বশুর বাড়ির পাঁচজনকে কুপিয়ে জখম করেছে জামাই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2022, 22:03

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : স্ত্রীকে সন্দেহের জেরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে গভীর রাতে নিজের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও দুই দাদা শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে জামাই। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত জামাইকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় অভিযুক্ত জামাইকে গ্রেফতার দেখিয়েছে পাটকেলঘাটা থানা পুলিশ। রবিবার (১৩ মার্চ) প্রথম প্রহরে রাত ৩টার দিকে পাটকেলঘাটার খলিষখালির ছোটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোটগাছা গ্রামের পঞ্চরাম বাছাড়ের মেয়ে পুষ্প’র সাথে কয়েক বছর পূর্বে বিয়ে হয় খুলনার ডুমুরিয়া থানার খোরের আবাদ এলাকার গ্রামের জগদীষ ঢালীর ছেলে দেবাশীষ ঢালীর সাথে।

সম্প্রতি স্ত্রীকে সন্দেহের চোখে দেখা শুরু করে স্বামী দেবাশীষ ঢালী। তারই জের ধরে স্ত্রী পুষ্প বাপের বাড়িতে থাকাকালে রবিবার রাত ১১টার দিকে শ্বশুর বাড়িতে না গিয়ে ছোটগাছা বাজারে ঘোরাঘুরি করে সময় পার করতে থাকে দেবাশীষ ঢালী। একপর্যায়ে সকলের অগোচরে রাত ৩টার দিকে সে শ্বশুর বাড়িতে গিয়ে সকলকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় দেবাশীষের স্ত্রী, শ্বশুর-শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে জামাই দেবাষীশকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *