ঢাকাSunday , 13 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁচার জন্য সাহায্যের আকুতি ক্যান্সার আক্রান্ত হৃদয়ের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2022, 22:00

নিজস্ব প্রতিবেদক : সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার আশা নিয়ে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ১৭ বছর বয়সী যুবক মো. নুরুজ্জামান হৃদয়। সে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের দিনমজুর মো. রফিকুল ইসলামের ছেলে। ছেলেটির বাবা রফিকুল ইসলাম জানান, ‘আমার ছেলে দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য অস্টিওসারকোমা নামক হাড়ের ক্যান্সারে আক্রান্ত। বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসা দিয়েও আমার ছেলে সুস্থ হয়নি।

ডাক্তার-কবিরাজ দেখাতে দেখাতে আমি নিঃস্ব হয়ে গেছি। বিশেষজ্ঞ ডাক্তাররা আমার আমার ছেলেকে সর্বশেষ দেখে আশার বাণী শুনিয়েছেন। কিন্তু এমন অবস্থায় এসে আমি নিরুপায় হয়ে গেছি’। তিনি আরো জানান, ‘বর্তমানে আমার ছেলের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আমিতো দিনমজুর দিয়ে সংসার চালাই। আমার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। দারিদ্র্যতার কারণে উন্নত চিকিৎসার জন্য টাকা জোগাড় করা আমার পক্ষে দুরূহ হয়ে পড়েছে’। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের থেকে আর্থিক সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেছেন ক্যান্সার আক্রান্ত মো. নুরুজ্জামান হৃদয় ও তার অসহায় বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *