ঢাকাSunday , 13 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসমুদ্রে পরিণত হলো যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2022, 21:51

নিজস্ব প্রতিবেদক : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুব দল। সাতক্ষীরা শহরের বাঁকাল হাইস্কুল মাঠে (সুলতান আহম্মেদ ফুটবল মাঠ) অনুষ্ঠিত যুব-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আলী আকবর চুন্নু।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতা-কর্মীরা আলাদা আলাদা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশ স্থল এ সময় জনসমুদ্রে রুপ নেয়। জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার অলী, যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুল আলম বাবু প্রমুখ।

এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চুন্নু বলেন, এই সরকারের আমলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সাধারণ মানুষ এখন অতি কষ্টে জীবন যাপন করছে। তিনি এ সময় এই সরকারকে দ্রæত পদত্যাগ করে সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহŸান জানান। একই সাথে তিনি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *