ঢাকাSaturday , 12 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় কাঠ শ্রমিক নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2022, 22:37

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান (৪৪) নামে এক কাঠ মিলের শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় এলাকার গফ্ফার গাজীর ছেলে।

শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানান, রতনপুর পীরগাজন এলাকার একটি ‘স’ মিলে কর্মরত ছিলেন শ্রমিক আমিনুর। জরুরী প্রয়োজনে তিনি একটি মোটরসাইকেলযোগে রতনপুর বাজারে আসছিল।

পথিমধ্যে ইউনিয়নের গোলায়পোতা এলাকায় পৌঁছালে কদমতলাগামি একটি ট্রাককে ওভারটেকিং করার সময় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হয় আমিনুর।
স্থানীয় আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *