ঢাকাFriday , 11 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রেমের কারণে দশম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা!

admin ঢাকা
আপডেট: 11 March 2022, 10:52

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে দশম শ্রেনীর ছাত্রী মালতী বর্মন (১৬) আত্মহত্যা করেছে। সে মানিকখালী গ্রামের
শ্রীনিবাস বর্মনের কন্যা এবং ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাতে মালতীর বাড়ীর সবাই গান শুনতে গেছিলো। পরিবারের লোকজন রাত ১১টার দিকে বাড়ীতে এসে মালতিকে ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে মালতী ঝুলছে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে তাকে নামিয়ে গ্রাম্য ডাক্তারকে খরব দেওয়া হয়। গ্রাম্য ডাক্তার মালতীকে দেখে মৃত বলে ঘোষণা দেন। বিষয়টি শ্যামনগর থানাকে অবগত করা হলে শুক্রবার সকালে এস,আই, শাহাবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে
লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। মালতীর মাতা সুচিত্রা রানীর অভিযোগ, আমার মেয়ের সাথে মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকার তুষার বর্র্মনের পুত্র হিরন বর্মনের সাথে এক বছর ধরে প্রেম চলছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে মেনে নিলেও হিরনের মাতা মেনে নিচ্ছিল না। বৃহস্পতিবার রাতে আমরা বাড়ীতে না থাকার সময় মোবাইল ফোনে হিরনের সাথে কথা বলার এক পর্যায়ে মালতী
আত্মহত্যা করে। মালতীর ফোনে রাতে হিরন ১৫৫ বার ফোন দিয়েছে বলেও জানান সুচিত্রা রানী। ঘটনার বিষয় নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী
ওয়াহিদ মুর্শেদ বলেন , লাশ ময়না দনন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *