ঢাকাThursday , 10 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


March 10, 2022 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় শেখ আল মামুন, আতাহার রহমান, শেখ আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন যাবত অজ্ঞাত এ ব্যক্তিটি ফুলতলা মোড় এলাকায় ঘোরাঘেরা করতো। সে মানসিক ভারসাম্যহীন (পাগল) ছিলো। বৃহস্পতিবার বিকেলে ফুলতলা মোড় এলাকায় তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ৪০-৪২ বছর বয়সী অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এরপর মৃতুর কারণ জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।