ঢাকাThursday , 10 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 March 2022, 21:43

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বিশ্বাস (৭৩) আর নেই। গত বুধবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) জোহরের নামাজের পর বসন্তপুর ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে জাতীয় শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *