প্রেস রিলিজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট কমিটির সার্বিক ব্যবস্থাপনায় চলতি ২০২১-২২ ক্রিকেট মৌসুমে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ আগামী ২৮মার্চ ২০২২ হতে দেশের সকল বিভাগীয় অঞ্চলে বিভিন্ন ভেন্যুতে শুরু হতে যাচ্ছে।
সাতক্ষীরা জেলা দল গঠনকল্পে আগ্রহী খেলোয়াড়দের আগামী ১২ মার্চ ২০২২ শনিবার সকাল ৯-০০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রশিক্ষক শেখ রবিউল ইসলাম শিবলু’র নিকট পোশাক এবং খেলোয়াড়ী সরঞ্জামসহ রিপোর্ট করার জন্য জাননো যাচ্ছে।–মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
