দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবাইয়দুল্লাহ কে এ শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দেবহাটা উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক শিক্ষক আফসার আলী, উপজেলা সভাপতি ও ইউপি সদস্য গ্রাম ডাক্তার নজরুল ইসলাম, সহ-সভাপতি ও ইউপি সদস্য গ্রাম ডাক্তার আব্দুল হাই, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শফিউল আলম, যুগ্ম-সম্পাদক গ্রাম ডাক্তার প্রশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার নিমাই চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার স্বপন কুমার ঘোষ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। এ সময় কর্মকর্তারা গ্রাম ডাক্তারদের সঠিক সেবা প্রদানের নির্দেশ দেন। এছাড়া অপ-চিকিৎসা না হয় সে দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানান। একই সাথে কোন প্রকার এন্টিবায়েটিক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়।
