ঢাকাWednesday , 9 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রেন টিউমারে আক্রান্ত শাহীনুর রহমান বাঁচতে চায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 March 2022, 21:32

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : এক সময়ের এলাকার জনপ্রিয় ফুটবল খেলোয়াড় শাহীনুর রহমান বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামের বাবর আলী মোল্যার ছেলে। সরজমিনে গিয়ে জানা যায়, রোগটি তার মস্তিকে ছড়িয়ে পড়ছে। দ্রæত অপারেশন করাতে হবে, নইলে পরিবারকে যে কোনো করুণ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। গত কয়েক মাস আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে। যেটুকু সম্পদ ছিলো সেটুকু বিক্রয় করে সে কোলকাতা নিউরো সায়েন্স হাসপাতালে ব্রেন টিউমার অপারেশন করে, কিন্তু তাতেও কোন কিছু হয়নি। বর্তমানে বাংলাদেশ নিউরো সায়েন্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার পুনরায় টিউমার ধরা পড়ার কথা জানান এবং দ্রæত অপারেশন করার কথা বলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় সংসারে জেঁকে বসেছে অভাব। কোথায় পাবেন টাকা? কীভাবে করবেন চিকিৎসা- এমন চিন্তায় পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন কর্মক্ষম এই যুবক। পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের সহযোগিতায় চলছে অসহায় এই পরিবারটি। দ্রæত অপারেশন করাতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার মতো। পাশাপাশি সংসারে জেঁকে বসেছে অভাব। অপারেশনের টাকা কোথাও থেকে জোগাড় করতে পারছেন না। টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন শাহীনুর রহমান। স্ত্রী-সন্তান ও তার মুখ থেকে হারিয়ে গেছে হাসি! স্ত্রী-সন্তান এবং ব্রেন স্ট্রোক রোগে সজ্জিত পিতাকে নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছে। তবে সমাজে বিত্তশালী মানুষ আছেন, যারা সহযোগিতা করলে অসহায় এই পরিবারটিতে হাসি ফিরতে পারে। শাহীনুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৭১০৩৫০৫৭৩(বিকাশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *