ঢাকাWednesday , 9 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 March 2022, 21:28

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়া থেকে র‌্যাবের অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ কামরুল হাসান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার কামরুল হাসান কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে কলারোয়ার হুলহুলিয়া গ্রামের ঈদগাহ বটতলা মোড় থেকে তাকে একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কলারোয়া থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযানিক দলটি রাত পৌনে ১০টার দিকে কলারোয়ার হুলহুলিয়া গ্রামের ঈদগাহ বটতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কামরুল হাসানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলারোয়া থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *