দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিমউদ্দীন। এসময় দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সরকারী দেবহাটা পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুয়ার রহমান, প্রশিক্ষক বিলকিস পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সবশেষে নারী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply