ঢাকাTuesday , 8 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি হাসপাতালে যোগদানকৃত ১৩ চিকিৎসকের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 March 2022, 21:53

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত (৩৯ ও ৪২তম বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত) ১৩ চিকিৎসক এর সংবর্ধনা প্রদান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারেরর সভাপতিত্বে তার কার্যালয়ে নবাগত চিকিৎসকদের হাতে ফুল দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. দিপন বিশ্বাস, সদ্য যোগদানকৃত সংবর্ধিত যথাক্রমে ডা. আব্দুর রহমান, ডা. ফতেমা-তুজ-জোহরা, ডা. বিশ্বজিৎ কুমার বাছাড়, ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ, ডা. অনিক গুহ, ডা. মিনাক কুমার বিশ্বাস, ডা. কৃষ্ণা বসাক, ডা. প্রসূন কুমার মন্ডল, ডা. ফরহাদ হোসেন, ডা. সাদিয়া শারমিন, ডা. এসএম নাইম হোসেন নয়ন, ডা. মোস্তফা নাহিয়ান হাবীব ও ডা. আশিকুর রহমান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার সদ্য যোদানকৃত চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, হাসপাতালে সেবা নিতে আসা সকল জনসাধারন এর সাথে সুসম্পর্ক বজায় রেখে সেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ৫ জন ও ১৬ ফেব্রুয়ারি ৮ জন চিকিৎসক সহকারী সার্জন হিসাবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *