ঢাকাTuesday , 8 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মায়ের সামনে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 March 2022, 21:51

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনে মুসকান (৩) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে।

নিহত মুসকান বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের ইমরান হোসেন ও ৩৭ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিফা খাতুনের মেয়ে। নিহত মুসকান মায়ের সাথে পানিয়ায় নানার বাড়িতে থাকতো।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে রাস্তার পাশে মায়ের হাত ধরে দাঁড়িয়ে ছিল সে।

হঠাৎ তার মায়ের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে রাস্তার উপরে চলে যায় ওই শিশু। ওই সময় একটি ইঞ্জিন ভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুসকানের। এ সময়ে তার মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমি শুনেছি। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *