ঢাকাTuesday , 8 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক ও জঙ্গীবাদের কোন স্থান কালিগঞ্জের মাটিতে হবে না-ওসি মোস্তফা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 March 2022, 21:29

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে কুশুলিয়া দারুস সুন্নত দাখিল মাদ্রাসার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি কাজী মোফাখ্খরুল ইসলাম নিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

এসময় তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং’র কোন স্থান কালিগঞ্জের মাটিতে হবে না। যে কোন মুল্যে সকলের সহযোগিতায় তা প্রতিহত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরাও প্রশাসন একমত পোষণ করছি।

তিনি আরো বলেন, সমাজে নৈতিকতা ও মুল্যোবোধের অভাব রয়েছে যে কারণে এই প্রজন্মের তরুণরা বিপদগামী হচ্ছে। যদি আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিষয়ে সবাই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে আমাদের পরিবার, সমাজ, দেশ সোনার বাংলাতে পরিণত হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *