ঢাকাMonday , 7 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 March 2022, 23:13

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *