ঢাকাMonday , 7 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে ৭ই মার্চে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 March 2022, 22:28

নিজস্ব প্রতিনিধি : ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ¯েøাগানে ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মো. শহীদুল্লাহ, প্রভাষক মো. আনারুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ আজাদী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ আজাদী। এসময় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *