ঢাকাSaturday , 5 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়েরী বিতরণ


March 5, 2022 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়েরী বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডায়েরী তুলে দেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তণ শিক্ষার্থী নাসরিন আরা শাহী, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী, বেগম রোজিনা বুলি, রাবেয়া খাতুন প্রমুখ। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষর্থীর মাঝে বিনামূল্যে ১ হাজার ২শ ১০ জন শিক্ষার্থীদের স্কুল ডায়েরী ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।