ঢাকাSaturday , 5 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 March 2022, 22:16

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ মার্চ) বিকালে শহরের ইটগাছায় সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহŸায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক এস এম আকবর হোসেন, এবং যুগ্ম আহŸায়ক যথাক্রমে শেখ ইয়াসিন আলী, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা জহরুল ইসলাম, ওলিউর রহমান, আশরাফ হোসেন, নুরুল ইসলাম, পলাশ, নাসির উদ্দীন বাবু, মনি, সানি, সাবেক কাউন্সিলর মোঃ শাহীন, নেছারুল, নবাবজান, মোস্তাক মোহাম্মদ, মাসুম বিল্লাহ, হয়রত আলী, আব্দুল আল মামুন, গফফার, রফিকুল, আব্দুল হাকিম, মাহমুদুল, জাহাঙ্গীর, আমজেদ, আল আমিন, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যড. সৈয়দ ইফতেখার আলী বলেন, এই সরকার ভোট চুরি থেকে শুরু করে সকল সেক্টরকে চাঁদাবাজি ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এই চাঁদাবাজি ভিউজ কোনো দুর্নীতির কারণে যেকোন জিনিসের মুল্য একবার বেশি হলে আর কমেনা।

বিশেষ করে সরকারের সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ বিভীষিকাময় জীবন যাপন করছে। জাতীয়বাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতো এবং এখনো সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *