স্বাধীনভাবে কথা বলতে পারাটা বঙ্গবন্ধুর অবদান
প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটার পারুলিয়ায় গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহপরিচালক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদ সচিবালয় পরিচালক (প্রোগ্রাম এন্ড নিউজ) নূরুল হুদা, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, সহকারি তথ্য অফিসার (সদর দপ্তর) মোঃ হুমায়ন কবির, মোঃ আরিফ (পিএ টটু ডিজি) ঢাকা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

Leave a Reply