ঢাকাTuesday , 9 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ভারতীয় থ্রি-পিস বোঝাই প্রাইভেটকারসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 9 October 2018, 23:51

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ভারতীয় থ্রি-পিস বোঝাই প্রাইভেটকারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পারুলিয়া জেলিয়াপাড়া ফুটবল মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, প্রাইভেটকার চালক দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মিজান মোড়লের ছেলে সেলিম মোড়ল এবং তার সহযোগী শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মাসুম বিল্লাহ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া ফুটবল মাঠের পার্শ্ববর্তী স্থান থেকে ভারতীয় ১১০টি থ্রি-পিসসহ ঢাকা মেট্রো-ক ০৩-৯৯৮১ নম্বরের একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এ সময় প্রাইভেটকার চালক সেলিম মোড়ল ও মাসুম বিল্লাহকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ৫ তাং-০৮/১০/২০১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *