ঢাকাThursday , 3 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ‘বীর নিবাস’র উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 March 2022, 22:11

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ৮ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন হাওলাদারের জন্য ‘বীর নিবাস’র ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ওই ৮টি ঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *