ঢাকাTuesday , 9 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার অধিকাংশ উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির শাসনামলে: সৈয়দ দীদার বখ্ত

admin ঢাকা
আপডেট: 9 October 2018, 23:50

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেরঘাটায় জাতীয় পার্টি ও ছাত্র সমাজের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় কুমিরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামালউদ্দীন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ, কুমিরা ইউনিয়ন কৃষক পার্টির সভাপতি সবির হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
এসময় সৈয়দ দীদার বখ্ত বলেন, তালার যত উন্নয়ন হয়েছে তার অধিকাংশই পল্লীবন্ধু এরশাদের আমলেই হয়েছে। শিক্ষার মান উন্নয়ন, অধিকাংশ স্কুল কলেজ প্রতিষ্ঠা, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক, পাটকেলঘাটা টু কলারোয়া রাস্তা জাতীয় পার্টির শাসনামলে তৈরি হয়েছে। জাতীয় পার্টি জনগণের মনের কথা বোঝে। এদেশের মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হিসাবে জাতীয় পার্টি সর্বদা জনগণের পাশে দাড়ায়। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এরশাদকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *