ঢাকাThursday , 3 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের ৩ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 March 2022, 21:31

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ভুরুলিয়া, শ্যামনগর সদর ও ঈশ্বরীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী প্রমুখ। এ সময় ৩টি ইউনিয়নে ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *