ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 March 2022, 22:33

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ৩ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কালিগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *