ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 March 2022, 22:24

নিজস্ব প্রতিনিধি: কাঠভর্তি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের শিশু হাসপাতালের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্যের নাম হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৩২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আবু নাসের সরদারের ছেলে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে বড় খোকন জানান, তার ভাই আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সাবেক সদস্য হাবিবুর রহমান প্রাতঃভ্রমনে বেরিয়ে বাড়ি ফেরার সময় বুধবার সকাল সাতটার দিকে যশোর- সাতক্ষীরা সড়কের শিশু হাসপাতালের সামনে পৌঁছালে একটি কাঠ বোঝাই ইঞ্জিন চালিত ভ্যান তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে। এতে ভ্যানে থাকা কাঠ তার উপর পড়লে সে মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনভ্যানটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *