ঢাকাWednesday , 2 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় ভোটার দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 March 2022, 22:08

দেবহাটা প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা নির্বাচন অফিসের সহকারী আবু হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *