পারুলিয়ায় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ইউপি চেয়ারম্যানের মতবিনিময়
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এই মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সরাফী, ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেব আলী, ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুক, ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোর্কারম আলী, ইউপি সচিব আব্দুল হাকিম, উত্তর কোমরপুর সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, উত্তর পারুলিয়া সর্বজনীন পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, সন্ন্যাস খোলা সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, উত্তর পারুলিয়া চারা বটতলা সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, মাঝ পারুলিয়া ঋষিপাড়া সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ পারুলিয়া সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, শান্তা সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদক, নোড়ারচক সর্বজনীন পূজা ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সভায় পূজা ম-পের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply