ঢাকাTuesday , 1 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 March 2022, 21:57

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন বেকারী মালিককে কুড়ি হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, গত সোমবার কলারোয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় মানবদেহের জন্য ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি যেটা ব্যবহার করলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে সেই ঘন চিনি ব্যবহার করে বেকারীতে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি সহ বিভিন্ন অনিয়মের কারনে এম রুচিরা বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা, বণফুল বেকারীর মালিককে দশ হাজার টাকা ও খুলনা বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক শফিকুর রহমান, কলারোয়া থানার এ,এস,আই আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *