ঢাকাTuesday , 1 March 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 March 2022, 21:52

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থেকে ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কে. ই. পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম রাসেল হোসেন (২২)। তিনি যশোর জেলার শার্শা থানার গোগা গ্রামের রুহুল কুদ্দুস মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, ভারত থেকে অবৈধপথে ইয়াবার একটি বড় চালান কলারোয়া সীমান্ত দিয়ে কেরালকাতা এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা-যশোর মহাসড়কের কেরালকাতা ইউনিয়নের কে. ই. পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করা হয়। এসময় জব্দ করা হয় নগদ ৫৬০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *