ঢাকাMonday , 28 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ইয়ানুর রহমানের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2022, 22:16

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান। সোমবার সকালে ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, জি এম আল ফারুক, সহ-সভাপতি আব্দুল আলিম, সচ্চিদানন্দ দে সদয়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ নুর আলম, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফায়জুল কবির, জাকির হোসেন, জগদীশ সানা, ইয়াছির আরাফাত প্রমুখ।

সভায় সাংবাদিকবৃন্দ উপজেলার সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে একমত পোষণ করে সকলকে বর্তমান সরকারের টেঁকসই উন্নয়নে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান।

এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা প্রদান করেন সাবেক উপজেলা কমাÐার আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাস পিপিএম, ডেপুটি কমাÐার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল করিমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *