ঢাকাMonday , 28 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মৎস্যজীবীদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


February 28, 2022 10:03 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : কেককেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে আশাশুনিতে জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার আশাশুনি বাজারে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম রসুল।

সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা খালিদুজ্জামান টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান, তাঁতী দলের সাবেক সভাপতি আব্দুল হাদী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলামিন হোসেন, মৎস্যজীবী দলের নেতা খালেদ মাহমুদ, খায়রুল আলম, বিল্লাল হোসেন, আব্দুল আলিম, হাসানুজ্জামান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় কেককেটে আনুষ্ঠানিকভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সর্বশেষ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।