ঢাকাMonday , 28 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে চোর চক্রের ৩ সদস্য আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 February 2022, 21:33

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তিনটি ওয়ালটন এইচডি টিভি, একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, কাঠের তৈরি মই ও নগদ টাকা উদ্ধার করেছে। আটককৃতরা হলেন শ্যামনগর সদর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবু শেখ, হায়বাতপুর ফুলতলা গ্রামের জাবের শেখ ও মাহমুদপুর গ্রামের আব্দুর রব। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শ্যামনগর থানা পুলিশ জানায়, আটককৃত চোর চক্রের সদস্যরা শ্যামনগর সদরের পার্শ্ববর্তী ইসমাইলপুর গ্রামে ওয়ালটনের শোরুম থেকে দীর্ঘদিন চুরির পরিকল্পনা করছিল।

ওয়ালটন শোরুমের ডিস্ট্রিবিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, ইসমাইলপুর গ্রামে আলমগীর কয়ালের বাড়িতে আমার একটি গোডাউন আছে। চোরেরা পার্শ্ববর্তী নুরুল ইসলামের ফার্নিচারের দোকানের কর্মচারী। এরা পরিকল্পিতভাবে গোডাউনে মই দিয়ে প্রবেশ করে বিভিন্ন মডেলের চার লক্ষ টাকা মূল্যের ১৫টি ওয়ালটন এলইডি টিভি চুরি করেছে। এ নিয়ে তিন দিন আগে আমি শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। মামলা রুজুর পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বীর সমন্বয়ে শ্যামনগর থানার একটি চৌকস টিম আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় সোমবার শ্যামনগর থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, চুরি ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও কোন সন্ত্রাসী কর্মকাÐকে সাতক্ষীরা জেলা পুলিশ বরদাস্ত করবে না। আমরা এসব বিষয় গুরুত্ব সহকারে দেখব এবং কঠোর হস্তে দমন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *