ঢাকাSunday , 27 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ’র মৃত্যুতে-বীরমুক্তিযোদ্ধা এমপি রবির গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 February 2022, 21:45

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবেক ক্রিকেটার আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আল-আমিন কবির চৌধুরী ডেভিড রবিবার (২৭ ফেব্রæয়ারি) বেলা ১২টা ৫ মিনিটের সময় সাতক্ষীরা সিবি হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি ডেভিড’র মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। জেলার ক্রীড়াঙ্গণে অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবেক ক্রিকেটার আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র অকাল মৃত্যুতে পুরাতন সাতক্ষীরা’র নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আল-আমিন কবির চৌধুরী ডেভিড’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *