ঢাকাSaturday , 26 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 February 2022, 22:48

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রæয়ারি) বেলা ১১টায় শহরের পাকাপোলস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দৈনিক আমার সংবাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাতক্ষীরা নাগরিক সমন্বয় ও উন্নয়ন কমিটির সভাপতি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম।

দৈনিক আমার সংবাদ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম (বীর সন্তান), দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফি আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ জিএম মোশাররফ হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, সাতক্ষীরা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শান্ত, জেলা ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আঃ সামাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হায়দার আলী শান্ত প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. মহিদার রহমান, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, দৈনিক আমার সংবাদ পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, দেবহাটা প্রতিনিধি এম এ মামুনসহ স্থানীয় রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *