ঢাকাFriday , 25 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 February 2022, 22:40

আশাশুনি প্রতিনিধিঃ: আশাশুনির বুধহাটা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন সাতক্ষীরা ৩আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বুধহাটা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ এস এম মোখলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, অবঃ প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী,শিক্ষক হুমায়ুন কবির রানা, ব্যবসায়ী আব্দুস সাত্তার, মাওঃ আব্দুল ওহাব, মাওঃ আব্দুর রাজ্জাক, ডাঃ আবু হেনা, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু, যুবলীগ নেতা সাইদ হোসেন, উপজেলা তাতীলীগ যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম বাবু, তরুণ লীগ সাধারণ সম্পাদক মানিক হোসেন সহ শিক্ষক, ডাক্তার, ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি ও বুধহাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউপি সদস্য মোজাম্মেল হক, আলহাজ্ব শফিউল ইসলাম, আব্দুর রব, মোঃ রবিউল ইসলাম, এস এম ফিরোজ আহম্মেদ, শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, মহিলা মেম্বর বিউটি খাতুন, দোলন খাতুন, মমতাজ বেগম এবং ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *